রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের জনপ্রিয় ‘লইট্টা ফ্রাই’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:52 am, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বৃষ্টির দুপুরে গরম ভাতের সাথে লইট্টা মাছ ফ্রাই কার না ভালো লাগে। তার জন্য মাওয়া কিংবা কক্সবাজার যেতে হবে না। লইট্টা মাছ ফ্রাই এখন আপনি ঘরেই তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি।

লইট্টা মাছ আধা কেজি (কিংবা পরিবারের সদস্য হিসেব করে পরিমাণ মতো)। আদা-বাটা আধা চা-চামচ। রসুন-বাটা আধা চা-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ। লাল মরিচ-গুঁড়া আধা চা-চামচ। পেয়েজ বাটা আধা চা- চামচ। জিরা, ধনিয়া, গরম মসলা গুঁড়া এক সাথে আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। আর ময়দা ও তেল পরিমাণ মতো।
পদ্ধতি:
মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। পছন্দ মতো কেটে কিচেন টিস্যু দিয়ে চেপে মুছে নিন। যাতে বাড়তি পানি না থাকে। এরপর ময়দা ছাড়া সব উপকরণ দিয়ে মাছ মাখিয়ে এক ঘণ্টা মেরিনেইট করে ফ্রিজে রেখে দিন। তবে উপকরণের সাথে কয়েক ফোটা তেল দিতে পারেন। এতে মাছটা ঝড়ঝড়া থাকবে।

এক ঘণ্টা বা আধা ঘণ্টা হয়ে গেলে ফ্রিজ থেকে মাছ বের করে অল্প অল্প করে মাছগুলো ময়দায় গড়িয়ে নিন। এর আগে একটি ফ্রাই পেনে তেল গরম করে নিন। তারপর ডুবো তেলে বাদামি করে মাছ ভেজে তুলুন। মাছ ভাজার সময় বেশি উল্টানো যাবে না। এতে মাছ ভেঙে যেতে পারে। একটু শক্ত হয়ে আসলে একবার উল্টে দিতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে টিস্যুর উপর রেখে দিন। এতে অতিরিক্ত তেল টিস্যু টেনে নেয়।

এবার ভাজা মাছের উপর ধনিয়াপাতা, কাঁচা মরিচ ও ভাজা পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com