শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

ভূমিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:14 pm, রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

সিএনআই নিউজ : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল আজ রোববার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ভূমিমন্ত্রী গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন এর সফল সফরের কথা স্মরণ করে, দু’দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তাঁর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত হু ক্যাং-ইল বলেন, বাংলাদেশ উন্নয়নের নতুন মডেল হতে পারে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে কোরিয়া সহায়তা দিয়ে যাচ্ছে এবং উন্নয়নের জন্য আরও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com