বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২০

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:13 pm, শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

Savar_bd_pratidin_dনিজস্ব প্রতিবেদক, সাভার: ফুটবল খেলাকে কেন্দ্র করে সাভারে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। এঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় সাভারের ঐহিত্যাবাহী অধরচন্দ্র স্কুলে খেলা চলাকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল (শনিবার) বিকেলে অধরচন্দ্র স্কুল মাঠে সাভার পৌরসভা বনাম আশুলিয়া ইউনিয়নের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এসময় খেলা চলাকালীন সময়ে সাভার পৌরসভার এক খেলোয়ার হান্ডবল করলেও রেফারি নাজিম উদ্দিন ভুঁইয়া হান্ডবল না দেওয়ায় মাঠে খেলা দেখতে আসা দর্শকরা রেফারির উপর হামলা করলে এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মাঠে থাকা র‌্যাব,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামান। এদিকে এঘটনায় আশুলিয়া ইউনিয়ন খেলা না খেললেও পরে প্রশাসনের সহযোগীতায় সাভার পৌরসভাকে বিজয়ী দল ঘোষনা করেন রেফারি। পরে আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এঘটনায় সাভার মডেল থানা পুলিশ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম ও জসিমকে আটক করেছে।
খেলায় এসময় উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার পৌরসভার মেয়ার আব্দুল গণি,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com