বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সাভারের শ্রমিক কলোনীর চার পরিবারে ডাকাতি ও ধর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:52 pm, রবিবার, ৮ জুলাই, ২০১৮

dakatiস্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে একটি শ্রমিক কলোনীর চারটি পরিবারে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাঁধা দেয়ায় এক গৃহবধুকে ধর্ষণ ও আটজনকে পিটিয়ে জখম করেছে ডাকাতরা। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয়েছে প্রায় দশ লক্ষ টাকার মালামাল। রবিবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় জনৈক মাহিনুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাটি ডাকাতি নয় চুরি বলে দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, রাজাঘাট এলাকায় মাহিনুর ইসলামের ভাড়া দেওয়া একটি শ্রমিক কলোনীতে বসবাস করে আসছিলো কয়েকটি পরিবার। ভোর রাতে প্রায় ১৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে চারটি পরিবারের পুরুষদের সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে রাখে। এসময় ডাকাতরা ওই চারটি পরিবার থেকে নগদ ৫০ হাজার টাকা,কয়েক ভরি স্বর্ণালঙ্কার,তিনটি অটোরিকসা,কয়েকটি টেলিভিশন, বেশ কয়েকটি মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় রা.. নামের (১৯) এক গৃহবধুকে ধর্ষণ ও মন… নামের (২৭) আরেক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে তারা। এদিকে ডাকাতরা চলে যাওয়ার সময় ওই চারটি পরিবারের সোহাগ সরদার (২৫), ভোলা মিয়া (৩০), নাজমুল বেপারী (৫০), শহিদুল্লাহসহ আটজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধুর বাড়ি গোপালগঞ্জ জেলার ভুলবাড়িয়া এলাকায়। তার স্বামীর নাম সোহাগ সরদার।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ওসি তদন্তের মোবাইল ফোনে কল করলেও কেউ ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে ডিউটি অফিসারের ফোনে কল করে জানা গেছে, এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটি তদন্তনাধীন আছে। ডিউটি অফিসার আরো জানান, ঘটনাটি ডাকাতি নয় চুরি।

https://youtu.be/YVwhGHD-FI8

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com