বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

অফিসে বসেই মেদ কমাবেন যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:04 pm, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

downloadসিএনআই নিউজ : চাকরিজীবীদের সারাদিন অফিসে বসেই কাজ করতে হয়। এতে শরীরের ওজন বেড়ে যায়। কেননা, প্রতিদিন দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকলে শরীর চালনা হয় না। ফলে ক্যালোরিও খরচ হয়না পর্যাপ্ত পরিমাণ। এতে বেড়ে যায় ওজন। তবে এই সমস্যার সমাধান আছে। অফিসে কাজ করতে করতেই শরীরের মেদ কমানো সম্ভব।

১. অফিসের চেয়ারে বসেই কিছু অল্প ব্যায়াম করুন। এতে আপনার শরীরে প্রতিদিন একশ’রও বেশি ক্যালোরি পুড়তে পারে। চেয়ারে বসেই আপনার পা মাটিতে ঠেকিয়ে রাখুন। এবার আপনার শরীরের উর্দ্ধভাগকে একবার একদিকে যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করুন। আবার বিপরীত দিকেও একইভাবে ঘোরান আপনার শরীর। দিনে অন্তত দশবার করে এই ব্যায়াম করুন চেয়ারে বসে।
২. পানি খান বেশি করে। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয় হজমেরও গণ্ডগোল হয়। তাই বেশি করে পানি খান। এতে আপনার হজমের সমস্যাও দূর হবে আবার ক্যালোরি খরচ হবে।
৩. অবসরের কি খাচ্ছেন খেয়াল রাখুন। বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কখনওই উচিত নয়। বিশেষত যে সব খাবারে মিষ্টি বেশি সেসব খাবার বাদ দিন আপনার তালিকা থেকে। চকলেট জাতীয় খাবার বা আইসক্রিম খাবেন না।
৪. পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন। এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন দশ সেকেন্ড। এবার ছেড়ে দিয়ে ঠিক উল্টো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে। এইভাবে দশ সেকেন্ড রাখুন। এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝরবে আবার পায়ের ব্যাথাও কম হবে।

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/৩২১০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com