বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চিকিৎসকরা যে কারণে ‘ডাইজেস্টিভ বিস্কুট’ খেতে বারণ করছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:13 pm, শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

maসিএনআই নিউজ : দৈনন্দিন জীবনের চক্করে নিয়ম করে জিমে যাওয়া তো দূরের ব্যাপার, ঠিক মতো খাওয়াদাওয়াই করা হয়ে ওঠে না। ফলে, রোগা হওয়াই শুধু নয়, অল্প বয়সেই নানা রোগে আক্রান্ত হচ্ছে বর্তমান প্রজন্ম।

বাজারে প্রচলিত এমন বেশ কিছু ওষুধ ও খাবার রয়েছে, যা খেলে নাকি রোগা হওয়া যায়। সঙ্গে এমনও দাবি যে, এই খাবারগুলি স্বাস্থ্যকর এবং কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই।

এমনই এক পরিচিত খাবার হল ‘ডাইজেস্টিভ বিস্কুট’। প্রচলিত ধারণা, এই বিস্কুট স্বাস্থ্যকর। এবং এই বিস্কুট খেলে ওজনও বাড়ে না। কিন্তু, এ তথ্য সম্পূর্ণ ঠিক নয় বলেই জানিয়েছে এক গবেষণা।

ডাইজেস্টিভ বিস্কুট মূলত তৈরি হয়েছিল সেই সব মানুষকে মাথায় রেখে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। সহজে হজম হয়ে যাওয়া এই বিস্কুট, চায়ের সঙ্গে এক-আধটা খেলে খুব একটা সমস্যা নেই।

কিন্তু জেনে রাখুন, এই বিস্কুট প্রসেস্‌ড ফুডের একটি আদর্শ উদাহরণ। এবং চিকিৎসকরাই বারণ করছেন এই বিস্কুট খেতে, মূলত ৩টি কারণে—

১। উপকরণ-

ডাইজেস্টিভ বিস্কুটে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও মিনারেল থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু তার সঙ্গে থাকে সুগার, ফ্যাট, সোডিয়াম ও রিফাইন্ড ময়দাও। যা শরীরের ওজন বৃদ্ধি করে।

২। প্রসেস্‌ড ফুড-

 কখনও দেখেছেন ডাইজেস্টিভ বিস্কুট পচে গিয়েছে বা তাতে ছাতা পড়েছে? না তো! এর থেকেই প্রমাণিত হয় যে এই ধরনের বিস্কুটে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ জাতীয় জিনিস।

৩। ক্যালোরি-

ডাইজেস্টিভ বিস্কুটে অন্তত পক্ষে ৫০ ক্যালোরি থাকে, যা খুব সহজেই শরীরের ওজন বাড়িয়ে দেয়। সুগার, ফ্যাট, সোডিয়াম, ময়দায় থাকে ‘আনহেলদি’ ক্যালোরি

 

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/১৬০৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com