বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ওজন কমাতে কৌশল খাটান নিজের সঙ্গে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:00 pm, শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

imagesসিএনআই নিউজ : ওজন কমাবেন বলে বার বার ঠিক করেও শেষে তা ছেড়ে দিয়েছেন- এমন মানুষ আমাদের চারপাশে অহরহ। দৃঢ় প্রতিজ্ঞা করলেই উদ্দেশ্য হাসিল সম্ভব নয়। তার জন্য মানসিক কৌশল অবলম্বন করতে হয়। নিজের সঙ্গে নিজের একরকম মানসিক যুদ্ধ!

পছন্দের কোনো খাবার দেখলেই নিজেকে সামলে রাখা কঠিন। এক্ষেত্রে কৌশল খাটান। নিজেকেই প্রশ্ন করুন আমাকে এটা খেতেই হবে নাকি কোনো স্বাস্থ্যকর খাবার বেছে নিবে। মন অবশ্যই দ্বিতীয়টাতেই সায় দিতে বাধ্য।

খাবার নষ্ট করা যাবে না এই সূত্র ধরে পুরো খাবারই অনেকেই একসঙ্গে শেষ করতে চান। এ অভ্যাস পরিহার করুন। পরে ফের খাওয়ার জন্য রেখে দিন। তালিকা করে ক্যালরি হিসেব করে খান।

পছন্দের অথচ ক্ষতিকর এমন খাবার সম্পর্কে খোঁজ খবর নিন। তাহলে পছন্দের খাবার অপছন্দের তালিকায় যোগ হবে সন্দেহ নেই।

খাওয়ার সময় অন্য কাজ যেমন টিভি দেখা, সংবাদপত্র পড়া কিংবা মোবাইলে এটা সেটা দেখা, করবেন না। এতে বেশি খাওয়া হয়।

ছোট প্লেট/বাটিতে খাবার খান। খাবার আনন্দ নিয়ে খান। তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে খান। এতে কম খাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com