বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

নানা রোগ থেকে শরীরকে মুক্তি দেয় আঙুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:22 pm, সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

downloadসিএনআই নিউজ : আঙুরের অপূর্ব স্বাদ আমাদের সকলের মন জয় করে নিয়েছে। এবার বিশেষজ্ঞরা বলছেন এই আঙুরের গুণেই কমতে পারে আপনার বিষন্নতা।

তাদের মতে, আঙুরের মধ্যে আছে এমন কিছু গুণ যা শরীরের মধ্যে বাসা বেঁধে থাকা রোগ থেকে শরীরকে মুক্তি দেয়। আর শরীর রোগ মুক্ত হলেই মনও থাকে ফুরফুরে এবং তাতে বিষন্নতা আপনাকে ছুঁতেও পারবেনা।

এবার থেকে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় আঙুর অবশ্যই রাখুন। এবার আসুন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কোন কোন রোগ প্রতিরোধে সাহায্য করে আঙুর –

আঙুরের মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যাল, যা হৃদপিণ্ডের পেশির ক্ষতি নিজ থেকেই পূরণ করতে বিশেষভাবে সাহায্য করে। তাই প্রতিদিন আঙুর খেলে হৃদপিণ্ড ভাল থাকে এবং শরীরের কলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।

আঙুরের পাতলা খোসায় রেসভেরাট্রোল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গবেষণায় দেখা গেছে, এই রেসভেরাট্রোল অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ক্যানসারের কোষ গঠন করতে বাধা দেয়।

আঙুরের আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় মিনারেল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাংগানিজ। এগুলি আমাদের শরীরের হাড়ের গঠন ঠিক করতে সাহায্য করে।

আঙুরের মধ্যে থাকে অর্গানিক অ্যাসিড এবং চিনি, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়া গ্যাস, অম্বলের মত রোগের হাত থেকেও আঙুর আমাদের রক্ষা করে।

আঙুরে মধ্যে আছে মিনারেল, ভিটামিন সি, কে এবং এ। যা আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com