বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বিস্কুট খেলে হতে পারে ক্যান্সারও

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:05 pm, শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

rcp-1সিএনআই নিউজ : স্বল্পমূল্যের সহজলভ্য এই খাবারটিকে অধিকাংশ মানুষই স্বাস্থ্যকর মনে করেন। আর তার কারণ হলো, তারা মনে করেন খাবারটি তেলে ভাজা কিংবা তৈলাক্ত নয়। তাই ওজন সচেতনরাও এটাকে আদর্শ খাবার মনে করে খেয়ে থাকেন। কিন্তু আসলে মোটেও স্বাস্থ্যকর নয় এই খাবারটি। জেনে নিন বিস্কুট কেন অস্বাস্থ্যকর সেই সম্পর্কে।

ময়দা
কম ফাইবার যুক্ত ময়দা দিয়ে তৈরি করা হয় বিস্কুট। তাই যাদের রক্তের চিনির পরিমাণ বেশি কিংবা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্য খুবই অস্বাস্থ্যকর এই খাবারটি।

চিনি
বিস্কুটে প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই ক্যালরিও থাকে অনেক। অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে যাদের ডায়াবেটিকস আছে কিংবা ওজন কমাতে চান তাদের জন্য বিস্কুট ক্ষতিকর।
ফ্যাট
বিস্কু্টরে ডো তৈরি করা হয় প্রচুর তেল, মাখন, ঘি কিংবা ডালডা দিয়ে। ময়ানটি মাখার সময়েই এই উপাদান ব্যবহার করা হয়। কিন্তু বেকিং এর পরে দেখে মনে হয় একেবারেই তেল-চর্বি নেই খাবারটিতে। বিস্কুট কখনই ফ্যাট ফ্রি হতে পারেনা। তাই যাদের হার্টের সমস্যা, উচ্চ মাত্রায় কোলেস্টেরল কিংবা ওজন সমস্যা থাকে তাদের এই খাবারটি এড়িয়ে যাওয়াই ভালো।

ক্যানসারের ঝুঁকি
বিস্কুট তৈরি করা হয় অতিরিক্ত প্রক্রিয়াজাত করা ময়দা দিয়ে। অতিরিক্ত প্রক্রিয়াজাত করা এই ময়দা মানব দেহের জন্য খুব বেশি ক্ষতিকর। এছাড়াও বিস্কুটে ব্যবহৃত রঙ, কৃত্রিম ফ্লেভারও ভীষণ ক্ষতিকর। এই উপাদানগুলো ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

 

 

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/১৩৫২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com