বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

স্ট্রোকে আক্রান্ত রোগীর মস্তিষ্ক আবার কার্যক্ষম করবে এই ভেষজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:12 pm, শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

yhrtg সিএনআই নিউজ : স্ট্রোকে আক্রান্ত রোগীর মস্তিষ্ক আবার কার্যক্ষম করবে জিঙ্কো বিলোবা নামে একটি গাছের ভেষজ নির্যাস। চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের করা একটি গবেষণায় এ দাবি করা হয়েছে।

নানজিং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল চীনের পাঁচটি হাসপাতালের ৩৩০ জন স্ট্রোক আক্রান্ত রোগীর ওপর ছয় মাস ধরে পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য জানিয়েছেন। গবেষণাটি গত নভেম্বরে ‘স্ট্রোক অ্যান্ড ভাসকুলার নিউরোলজি’ নামের অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে।

স্ট্রোকে আক্রান্ত হবার এক সপ্তাহের মধ্যেই ওই ৩৩০জন রোগীকে জিঙ্কো বিলোবা থেকে তৈরি ওষুধ খাওয়ানো হয়। এদের মধ্যে অর্ধেক রোগীকে অ্যাসপিরিন ট্যাবলেটের পাশাপাশি প্রতিদিন জিঙ্কো বিলোবা দেয়া হয় আর বাকি অর্ধেককে শুধু অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়ানো হয়েছিল।

গবেষকদের লক্ষ্য রেখেছিলেন, অ্যাসপিরিন বড়ির সঙ্গে জিঙ্কো বিলোবা খাওয়ালে স্ট্রোকে আক্রান্ত মস্তিষ্কের ক্ষতি সামলে ওঠা সম্ভব হয় কী না। গবেষণায় আরও দেখা গেছে জিঙ্কো বিলোবা খাওয়ার পর রোগী কথা বলার জড়তা দ্রুত কাটিয়ে উঠতে এবং পেশীর শক্তি অনেক দ্রুত ফিরে পেতে সক্ষম হয়েছে।

এর আগে পরীক্ষায় দেখা গেছে জিঙ্কো বিলোবা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে স্নায়ু কোষের মৃত্যু ঠেকাতে পারে। যার কারণ সম্ভবত মস্তিষ্কের ধমনীগুলোতে রক্ত প্রবাহ জিঙ্কো বিলোবা বাড়াতে সাহায্য করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com