বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চা খেলে চোখের ক্ষমতা বাড়বে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:14 pm, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

143210ti-1সিএনআই নিউজ : চা খেলে চোখের ক্ষমতা বাড়বে! সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যে লাল চায়ের সঙ্গে দৃষ্টিশক্তির ভালো-মন্দের সরাসরি যোগ রয়েছে। এই গবেষণাটি চলাকালীন বিশেষজ্ঞরা লক্ষ করেছিলেন দিনে একবার মাত্র চা খেলেই শরীর এবং চোখের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে গ্লুকোমার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭৪ শতাংশ কমে যায়।

গ্লুকোমা রোগে আক্রান্ত হলে চোখের অন্দরে চাপ বাড়তে শুরু করে। ফলে অপটিক নার্ভ এত মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় যে দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো গত কয়েক বছরে ভারতের পাশাপাশি সারা বিশ্বে অন্ধত্বের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে গ্লুকোমা। এমন পরিস্থিতিতে এই আবিষ্কার যে অনেকাংশেই আশার আলো জ্বালাবে, তা বলাই বাহুল্য!

কিন্তু চা পানের সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতির সম্পর্কটা ঠিক কোথায়?
আসলে চায়ের মধ্যে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ এংব নিউরো প্রটেকটিভ কেমিক্যাল এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে এই উপাদানগুলো যে শুধু চোখেরই খেয়াল রাখে, এমন নয়। সেই সঙ্গে আরো নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে।

হজম ক্ষমতার উন্নতি ঘটায়
প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভালো হতে শুরু করে। আসলে এতে রয়েছে টেনিস নামে একটি উপাদান, যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ক্যান্সার রোগকে প্রতিরোধ করে
একদম ঠিক শুনেছেন।

প্রতিদিন কয়েক কাপ লাল চা আপনাকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। আসলে এই পানীয়তে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ সহ এমন কিছু উপাদান, যা লাং, প্রস্টেট, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, লাল চা শরীরের যেকোনো অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
হার্ট চাঙ্গা হয়ে ওঠে
হার্টের স্বাস্থ্যের উন্নতিতে লাল চায়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই পানীয়তে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমিয়ে দেয়। প্রসঙ্গত, স্ট্রোকের সম্ভাবনা কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়
লাল চায়ে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্ট্রেস কমে। প্রসঙ্গত, একটি গবেষণায় দেখা গেছে এক মাস টানা যদি লাল চা খাওয়া যায়, তাহলে পারকিনসনস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে
নানাবিধ অসুস্থতার প্রকোপ থেকে বাঁচতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটা একান্ত প্রয়োজন। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লাল চা। এখানেই শেষ নয়, এই পানীয়তে টেনিস নামে একটি উপাদান রয়েছে, যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে। ফলে সহজে কোনও রোগ ছুঁতে পারে না।

ওজন হ্রাস করে
লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়।

হাড়কে শক্তপোক্ত করে
লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিকালস হাড়কে শক্ত করে। ফলে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

মুখ গহ্বরের স্বাস্থ্যের উন্নতি ঘটায়
লাল চায়ে উপস্থিত একাধিক উপাকারি উপাদান মুখের অন্দরে বাসা বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে মুখের দুর্গন্ধ যেমন দূর হয়, তেমনি ক্যাভিটির মতো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও কমে। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে ওরাল ক্যান্সার প্রতিরোধে লাল চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই পরিবারে যদি এমন মারণ রোগের ইতিহাস থাকে, তাহলে নিয়মিত লাল চা পান করতে ভুলবেন না যেন!

স্ট্রেস কমায়
লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে মনকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো এবার থেকে যখনই মনে হবে মন একেবারে দুখি দুখি হয়ে পরেছে, তখনই এক কাপ গরম গরম লাল চা খেয়ে ফেলবেন। দেখবেন নিমেষে মন ভাল হয়ে যাবে।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
নিয়মিত লাল চা পানের অভ্যাস করলে স্কিন টোনের উন্নতি ঘটে, সেই সঙ্গে সার্বিকভাবে সৌন্দর্যও বৃদ্ধি পায়। আসলে এই পানীয়টিতে উপস্থিত ভিটামিন বি২, সি, ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে স্কিন ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। প্রসঙ্গত, লাল চা পান করলে ত্বকের বয়সও নাকি কমতে শুরু করে, এমনটাই দাবি করা হয়েছে বেশ কিছু স্টাডিতে।

 

 

 

 
আঁখি আক্তার/সিএনআই নিউজ/০১৫১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com