বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চোখের সুস্থতায় তেল যুক্ত মাছ খাওয়ার পরামর্শ বিজ্ঞানীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:00 pm, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

eye_problemসিএনআই নিউজ : জাপানের গড় আয়ু আধুনিক বিশ্বে প্রথম। কয়েক বছর আগে ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও এক সমীক্ষায় দেখেছে, খাদ্য বাছাইয়ের জন্যই জাপানিরা বেশি দিন সুস্থ থাকে। একই কারণে সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরের মানুষও বেশি সুস্থ থাকে।

জাপানিদের পাশাপাশি অন্যান্য যেসব দেশের গড় আয়ু বেশি তাদের খাদ্য তালিকা ভিন্ন হলেও একটা জিনিসে মিল পাওয়া যায়। এদের সবারই খাদ্য তালিকায় রয়েছে সমৃদ্ধ মাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।

আর তেলযুক্ত মাছ হচ্ছে ওমেগা-৩’র সবচেয়ে উল্লেখযোগ্য উৎস। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারে সবথেকে বেশি ওমেগা-৩ পাওয়া যায়। ব্রেন থেকে শরীরে অন্যান্য অংশ মাছের উপকারিতা নিয়ে আগেই সরব হয়েছেন বিজ্ঞানীরা।

এবার সিঙ্গাপুরের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করলেন দৃষ্টি-শক্তি বাড়াতে তেল যুক্ত মাছের অনেক উপকারিতা। ‘সেলুলার অ্যান্ড মলিকিউলার নিউরোবায়োলজি’-এর অনলাইন জার্নালের চলতি বছরের নভেম্বর ইস্যুতে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সেই রিপোর্টে বলা হয়েছে, রেটিনা সুস্থ রাখার ক্ষেত্রেও ওমেগা থ্রি-এর অনেক ভূমিকা রয়েছে বলে দেখা গেছে।

এই আবিষ্কার রেটিনার চিকিৎসায় অনেক বদল আনতে পারবে বলেও দাবি করেছেন সে গবেষক দলের প্রধান নিকোলাস বাজান।

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/০০৯০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com