বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সকালে খালি পেটে ঘি খেলে কী হয়?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:06 pm, বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

photo-1512534533সিএনআই নিউজ : একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করার পর প্রথমে কী করেন? সবার ক্ষেত্রে উত্তরটা এক রকম হবে না, এটাই স্বাভাবিক। হয়তো কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ কফি পানের ভেতর দিয়ে দিনের শুরু করেন।

তবে জানেন কি, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারী? সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস, চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন কাজে সাহায্য করে। তবে এটি খেলে অন্তত আধা ঘণ্টার মধ্যে অন্য কিছু খাবেন না।

সকালে খালি পেটে ঘি খাওয়ার কিছু উপকারের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করে
সকালে খালি পেটে ঘি খাওয়া কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। ঘি কোষকে নবজীবন দেয়। এতে কোষ ভালোভাবে কাজ করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে।

গাঁটে ব্যথা প্রতিরোধ করে
ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট। এটি গাঁটে ব্যথা ও আরথ্রাইটিসের সমস্যা কমাতে কাজ করে। ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে এবং হাড়কে ভালো রাখে।

মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে
সকালে খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের কোষ অনেক সক্রিয় থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায়, জ্ঞানীয় কার্যক্রম ভালো রাখে। এটি ডেমেনসিয়া ও আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে।

ওজন কমায়
বলা হয়, ঘি ওজন বাড়ায়। তবে সকালে খালি পেটে ৫ থেকে ১০ মিলিলিটার ঘি খেলে ওজন কমে। এটি বিপাকের হার বাড়াতে সাহায্য করে।

চুল পড়া প্রতিরোধে
খালি পেটে সকালে ঘি খাওয়া চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে; চুল পড়া প্রতিরোধ করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।
জাহিদুল ইসলাম অনিক/সিএনআই নিউজ/৪৩০৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com