বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

যেসব খাবার ডায়াবেটিস প্রতিরোধ করে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:12 am, মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

db5সিএনআই নিউজ : ডায়াবেটিস নামের মধ্যেই আতঙ্ক জড়িয়ে রয়েছে৷ বর্তমানে বহু মানুষ এই রোগে আক্রান্ত৷ তবে বেশ কিছু ভেষজ ও প্রাকৃতিক প্রতিকারের সাহায্যে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷ সেই সঙ্গে সঠিক চিকিৎসা ও খাদ্যাভাসও একান্ত জরুরি৷ এ রোগে আক্রান্ত হওয়ার পর নিয়ন্ত্রণে রাখাই সর্বোত্তম পস্থা। এ জন্য প্রয়োজন কঠোর নিয়মানুবর্তিতা।

পাশাপাশি কিছু খাবারও ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে।  ডায়াবেটিস প্রতিরোধ রইল কিছু পরামর্শ-
* প্রতিদিন ফল ও সবুজ সবজি খান৷ যেকোন ধরণের মিষ্টি খাবার এড়িয়ে চলুন৷ সবুজ শাক-সবজি সাধারণত ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পালং শাক, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালরি ও কার্বোহাইড্রেট (শর্করা)-এর পরিমাণ কম। ফলে এগুলো ডায়াবেটিস ঠেকাতে ভালো ভূমিকা রাখে।

* রসুন এই রোগেরই একটি অন্যতম ভেষজ প্রতিকার৷ রসুনে অ্যালিসিন থাকে যা রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয়না৷

* মাছের ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। ফলে ইনসুলিনের ক্রিয়াশীলতা বাড়ে। এটা গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। এছাড়া এতে রয়েছে চর্বিহীন প্রোটিন। এটাও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

* টক দই এমনিতেই স্বাস্থ্যকর খাদ্য হিসাবে বিবেচিত। এতে চিনির পরিমাণ খুবই কম। এটা রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে।   নিয়মিত টক দই খেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

* প্রতিদিন সকালে যদি ৫ থেকে ১০টি তাজা কারি পাতা খাওয়া যায় তবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ টাটকা আমের পাতাকে একগ্লাস জলে সেদ্ধ করে সারারাত রেখে দিন৷ পরদিন সকালে পাতা ছেঁকে যদি সেই পানি খেলে তবে ডায়াবেটিস হওয়ার সম্ভবনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে৷

* বাদাম ডায়াবেটিস প্রতিরোধে বেশ কার্যকর। চিনাবাদাম ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমাতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় ১ আউন্স আখরোট বা কাজুবাদাম রাখলে তা ডায়াবেটিস প্রতিরোধে ভালো কাজ দেয়। এছাড়া নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিসজনিত হৃদরোগের ঝুঁকিও কমে।

* গ্রিন টি বা সবুজ চা ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধেও এর ভূমিকা বেশ কার্যকর। এটা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে। অতিরিক্ত ওজন কমাতেও গ্রিন টি বেশ উপকারী।

* ডায়াবেটিস রোধে জাম খুব উপকারি৷ এটি শর্করাকে শ্বেতসারে রূপান্তরিত হতে বাধা দেয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com