বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

উজ্জ্বল ত্বকের ৮ ফর্মুলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:13 pm, শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

83693_21সিএনআই নিউজ : ভাবছেন আরও উজ্জ্বল ত্বকের অধিকারী হওয়া যায় না? তার জন্য দরকার অনেক টাকা এবং টাকা খরচ করে ফেয়ারনেস ক্রিম কেনা এবং পার্লারে যাওয়া। এসব কিছু করতে গেলে রয়েছে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। কী দরকার অত ঝামেলায় যাওয়ার। আপনার চারপাশেই রয়েছে অজস্র প্রাকৃতিক উপাদান যা নামমাত্র খরচে, বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় আপনাকে করে তুলতে পারে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী। ভাবছেন কীভাবে? চলুন জেনে নিই।

১। ত্বকের রঙ আরও ফর্সা করার জন্য দই লাগান মুখে। মিনিট কুড়ি রাখুন, এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এরকম লাগাতে হবে।

২। সারা গায়ের রঙ উজ্জ্বল করতে বেসন, দই আর সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের সময় সাবানের বদলে এটি ব্যবহার করুন নিয়মিত।

৩। যাদের ত্বক তৈলাক্ত তারা মুগের ডাল গুঁড়ো করে সামান্য পানিতে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে মুখে স্ক্রাব করুন। কারণ ত্বকের ওপরে মরা কোষের পরত জমে মুখের ত্বক কালো দেখায়।

৪। আধা টুকরো পাকা কলা নিন। ভালোভাবে চটকে নিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান, মুখে গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। সারা গায়ের ত্বক উজ্জ্বল করতে বেসন ও খাঁটি সরিষার তেল একসাথে মিশিয়ে গোসলের আগে সারা গায়ে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৬। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য দারুণ একটি টিপস হল ৫০ গ্রাম আমন্ড গুঁড়ো, ২ চামচ দুধের মাঠা, গোটা একটা লেবুর রস, ২ চামচ চায়না ক্লে তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে মুখ ও গলায় লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৭। স্বাভাবিক ত্বকের অধিকারীরা আরও একটি উপায়ে ফর্সা হতে পারেন। ১ চামচ চন্দনবাটা , ১ চামচ পাকা পেঁপের শাঁস একসঙ্গে মিশিয়ে সারা মুখে মেখে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৮। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে তাহলে, ৪ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ কমলালেবুর খোসার শুকনো গুঁড়ো, দুধ দিয়ে মিশিয়ে মুখে ও গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

জাহিদুল ইসলাম অনিক/ সিএনআই নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com