বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয়ের কিছু নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:09 pm, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

mosquito-biteসিএনআই নিউজ :

‘সুপার ম্যালেরিয়া’ সম্পর্কে প্রচারণা প্রত্যাখ্যান করে আইইডিসিআর সোমবার বলেছে, ঠিক এই মুহূর্তে এ রোগ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।
আইইডিসিআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান, ‘আমাদের দেশের কিছু অঞ্চলে ম্যালেরিয়া রোগ আছে, কিন্তু তাই বলে এখানে ‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
তিনি বলেন, ‘সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া উপমহাদেশের মেকং অঞ্চলে এই রোগটি দেখা যায়, তবে এখন এই ভাইরাসটি প্রথাগত ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। এর ফলে দ্রুত এ অঞ্চলে ছড়িয়ে পড়েছে’।
একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ‘ম্যালেরিয়ার প্রথম চিকিৎসা হচ্ছে ‘আর্টেমিসিনিন’। কিন্তু ‘আর্টেমিসিনিন’ এখন তুলনামূলক কম কার্যকর হয়ে ওঠায় ম্যালেরিয়ার এই ভাইরাস প্রতিরোধ করার জন্য এখন ‘পিপরাকুইন’ যোগ করা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল এই রোগটি দ্রুত ছড়াচ্ছে, বিশেষজ্ঞদের আশংকা এটি আরও শক্তিশালী হয়ে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মতে, ম্যালেরিয়া বাংলাদেশের একটি জনস্বাস্থ্য সমস্যা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয় এবং মিয়ানমার ঘিরে থাকা সীমান্তবর্তী বাংলাদেশের ১৩টি জেলায় এই রোগের ব্যাপক বিস্তার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com