বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সুস্থ থাকতে ঘুমের আগে কি করবেন?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:37 pm, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

251474_119সিএনআই নিউজ : রাতে ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে ডিনার করলে হজম ও ঘুম ভালো হয়। ঘুমানোর আগে ৬টি পানীয় পান করলে তা’ ওজন কমাতে সাহায্য করে। এই ৬টি পানীয় হচ্ছে দুধ, সয় মিল্ক, আঙুরের রস, ক্যামোমাইল টি, গ্রেপফ্রুট জুস, সয় প্রোটিন শেক ইত্যাদি।

ঘুমের আগে দুধ খেলে দুধের মধ্যে থাকা ট্রিপটোফ্যান ও ক্যালসিয়াম ঘুম আনতে সাহায্য করে। ভালো ঘুম শরীরে স্ট্রেসের মাত্রা কমিয়ে ক্যালোরি কমাতে সাহায্য করে। লো ক্যালোরি সয় মিল্কের মধ্যে থাকে ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। যা ঘুম আনতে সাহায্য করে। ঘুমের আগে সয় মিল্ক খেলে তা শরীরে ভালো হরমোন ক্ষরণে সাহায্য করে। যা অতিরিক্ত ওজন ঝরাতে সাহায্য করে।

ঘুমানোর আগে টাটকা আঙুরের রস যেমন ঘুম আনতে সাহায্য করে তেমনই ওজন কমাতেও সাহায্য করে। ঘুমনোর আগে ক্যামোমাইল টি খেলে শরীরে গ্লাইসিনের মাত্রা বাড়িয়ে ঘুম আনতে সাহায্য করে। ক্যামোমাইল চা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্রকে রিল্যাক্সড রাখে। পাশাপাশি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে।

ঘুমনোর আগে গ্রেপফ্রুট জুস শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যালোরি কম থাকার সঙ্গে ভিটামিন সি ও পটাশিয়াম থাকে এই ফলে। যা ত্বকের জন্যও ভালো। সয় প্রোটিন শেক ভালো ঘুমে সাহায্য করে। এই শেক ড্রাউজ ইনডিউসিং মেলাটোনিন ক্ষরণে সাহায্য করে যা কর্টিসলের মাত্রা কমিয়ে পেটের চর্বি ঝরাতে সাহায্য করে।

জাহিদুল ইসলাম অনিক/সিএনআই নিউজ/১৮৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com