বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

যে ৬ লক্ষণ শরীরের বিভিন্ন অসুবিধার কথা বলে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:32 am, বুধবার, ৯ আগস্ট, ২০১৭

মতমততঅনলাইন ডেস্ক,সিএনআই নিউজ : পেশীতে টান ধরা, রাতে ঘুম না আসা বা মাড়ি থেকে হঠাত্ রক্তপাত। এই সমস্যাগুলো খুবই সাধারণ এবং আমরা প্রায়শই ভুগি।

অধিকাংশ ক্ষেত্রেই এই সব ছোটখাট সমস্যা আমরা পাত্তা দেই না। অথচ এই আপাত তুচ্ছ সমস্যাগুলোই জানান দেয় শরীরের বিভিন্ন ঘাটতি, অসুখ, অসুবিধার কথা। জেনে নিন এমনই কিছু লক্ষণ যেগুলো দেখা দিলে একটু সতর্ক থাকতে হবে।

১। অনিদ্রা, বিরক্তি, পেশীর টান ধরা-

শরীরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ। টোম্যাটো, কমলালেবু, কলা, পালং শাক এই ঘাটতি মেটাতে পারে।

২। শুষ্ক ত্বক-

শরীরে ভিটামিন ই-র ঘাটতি হলে ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যায়। ডায়েটে সব্জি, মাছ, বাদাম, তেল রাখুন।

৩। মিষ্টির প্রতি আসক্তি-

অতিরিক্ত স্ট্রেস বা অবসাদের কারণে মিষ্টি খাবার খাওয়ার প্রতি আসক্তি হয়। আপনার শরীর গ্লুকোজ চাইছে। ঘাটতি মেটাতে ডার্ক চকোলেট বা মধু খান। এতে মোটা হওয়া রুখতে পারবেন।

৪। বরফের প্রতি আসক্তি-

যদি বরফ খেতে ইচ্ছা হয় বার বার তা হলে আপনার শরীরে আয়রনের অভাব হয়েছে বা আপনি রক্তাল্পতায় ভুগছেন। ডিম, রেড মিট খাওয়ার পাশাপাশি অবশ্যই ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন কী ভাবে এনার্জি বাড়াতে পারেন।

৫। মাড়ি থেকে রক্তপাত-

মাড়ি থেকে রক্তপাত মোটেও ভাল লক্ষণ নয়। আপনার শরীরে ভিটামিন সি-র অভাব হলে এমনটা হতে পারে। লেবু জাতীয় ফল, পালং শাক, সবুজ সব্জি, টোম্যাটো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি খাওয়া প্রয়োজন খেতে হবে বেশি করে

৬। নখ ও চুল-

নখ, চুলের ডগা ভেঙে যাওয়া শরীরে বি ভিটামিনের অভাবের লক্ষণ। এমনটা হলে দুধ, মাশরুম জাতীয় খাবার খান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মামুন/সিএনআই নিউজ/২৯২৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com