বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

শিশুদের মাংসপেশি মজবুতে ভূমিকা রাখবে ভায়াগ্রা :মার্কিন বিজ্ঞানীরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:41 am, বুধবার, ২ আগস্ট, ২০১৭

viagra-1অনলাইন ডেস্ক, সিএনআই নিউজ :  এবার শিশুদের মাংসপেশি মজবুত করবে ভায়াগ্রা। সম্প্রতি নতুন এক গবেষণার এমনই তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন মার্কিন বিজ্ঞানীরা।

মার্কিন বিজ্ঞানীদের দাবি, যৌন কর্মক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত ভায়াগ্রা এবং সিয়েসিল ছেলেদের মাংসপেশি সংক্রান্ত ডুসেন মাসকুলার ডেস্ট্রোফি (ডিএমডি) রোগের চিকিৎসার জন্য কার্যকর ভুমিকা নিতে পারে।

এই গবেষণা থেকে জানা যায়, ভায়াগ্রা ও সিয়েলিস ডিএমডি রোগের শিকার ছেলেদের রক্ত সঞ্চালনে পরিবর্তন করে। বৈজ্ঞানিকরা মনে করেন এই ওষুধের সাহায্যে রোগের প্রভাব কম করা সম্ভব। ডিএমডি রোগের শিকার বাচ্চাদের মাংসপেশী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এর ফলে তারা চলাফেরা করতে অক্ষম হয়ে পড়ে।

লস অ্যাঞ্ডেলেসের সিডার-সিনাই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিকরা ডিএমডি রোগের শিকার দশ জন বালকের ওপর গবেষণা করেন। সকলকেই ভায়াগ্রা ও সিয়েলিস খাওয়ানো হয়। কয়েকঘন্টা বাদে ওই বাচ্চাদের মাংসপেশীতে রক্তের প্রভাব মাপা হয় এবং এরপর তা সুস্থ বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে তুলনা করা হয়। ভায়াগ্রা ও সিয়েলিসের প্রভাবে পীড়িতদের মাংসপেশিতে রক্তের সঞ্চারে সুপ্রভাব দেখা যায়।

 

 

 

 

 

 

 

মামুন/সিএনআই নিউজ/২৮৬৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com