বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

এসডিজি অর্জনে স্বাস্থ্য আন্দোলন সহায়ক হবে : বিশেষজ্ঞ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:49 pm, শনিবার, ২৯ জুলাই, ২০১৭

satoসিএনআই নিউজ :
জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃংখলা মানার মধ্য দিয়ে একটি স্বাস্থ্যবান জাতি গঠনের জন্য জনগণের মধ্যে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এ কথা বলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পালমোনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ আজ বাসসকে বলেন, ‘অর্থনীতি ও শারীরিক উভয় ক্ষেত্রেই প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অতএব, সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য কর্মশক্তিতে পরিণত হতে আমাদেরকে দৈনন্দিন জীবনের জন্য একটা তালিকা তৈরি করতে হবে।’
তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা, ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ, ধূমপান না করা এবং সকাল সকাল ঘুমাতে যাওয়া ও সকালে ঘুম থেকে ওঠার মতো কতগুলো প্রয়োজনীয় বিষয়সহ এই তালিকা প্রস্তুত করতে হবে এবং এই তালিকার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির জন্য সরকার প্রচারণার উদ্যোগ নিতে পারে।
ডা. শামীম সরকারি-বেসরকারি সেক্টরের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, জনগণকে পোলিও, যক্ষ্মা, হেপাটাইটিস, ইয়েলে ফিভার ও নিমোনিয়াসহ সব ধরনের রোগের টিকা নিতে হবে যা তাদেরকে নানা ধরনের রোগ-বালাই থেকে সুরক্ষা দেবে।
কিউবার স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, এই উত্তর ক্যারেবীয় দেশটি রোগের বিস্তার রোধ করতে গ্রামীণ মেডিকেল সার্ভিস নেটওয়ার্ক, হাসপাতাল ও প্রিভেন্টেটেটিভ এন্ড স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক প্রচারণা, স্বাস্থ্য শিক্ষা, নিয়মিত মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা, গণটিকা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে মেডিকেল ও হাসপাতাল সেবা প্রদান করছে।
তিনি আরো বলেন, ‘সামাজিক ও গণসংস্থার মাধ্যমে সারা দেশের জনগণ এই কার্যক্রম ও পরিকল্পনা সহায়তা করছে।’
ডা. শামীম বলেন, ল্যাটিন আমেরিকার মধ্যে কিউবার স্বাস্থ্য সূচক সবচেয়ে ভাল এবং কতিপয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, কিউবার মতো সরকার এখানেও পাঠ্য বইয়ে স্বাস্থ্যসেবার বিধান অন্তর্ভুক্তকরণ এবং মৌলিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জনগণকে আরো সচেতন করতে প্রচারনার কাজ শুরু করতে পারে।
নতুন টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে ২০১৫ সালে জাতিসংঘ (ইউএন) দারিদ্র্য দূরীকরণ, ধরিত্রী রক্ষা ও সকলের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে ১৭টি লক্ষ্য ও ১৬৯টি সহযোগী টার্গেট গ্রহণ করেছে।
১৭টি লক্ষ্যের মধ্যে তিনটি লক্ষ্যই স্বাস্থ্যবান জীবন ও সকল বয়সের মানুষের কল্যাণে গৃহীত।
সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে ২০১৬-২০২০ এর ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পপনার আওতায় ইতোমধ্যে বিভিন্ন টার্গেট স্থির করেছে।
এসময়ের মধ্যে ৫ বছর বয়সের শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে ৪১ থেকে ৩৭-এর কমিয়ে আনা হবে।
প্রতি লাখে মাতৃ মৃত্যুর হার ১৯৪ থেকে ১০৫ এ কমিয়ে আনা হবে। প্রজনন হার দুই শতাংশে কমিয়ে আনা হবে এবং জন্ম নিরোধের ব্যবহার ৭৫ শতাংশে উন্নীত করা হবে।
২০১৬-২০২০-এ শতভাগ শিশু হামের টিকা এবং ৬৫ শতাংশ নবজাতক দক্ষ স্বাস্থ্য কর্মীর সেবা পাবে।

সাব্বির /সিএনআই নিউজ /৩২৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com