বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

যেসব সবজিতে ওজন বাড়ে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:26 am, শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

woman-foot-scale-400x4001সিএনআই নিউজ : ওজন কমাতে ভাত ছেড়ে সবজি খাওয়া শুরু করেছেন। কিন্তু তারপরেও কমছে না ওজন! হয়তো না জেনেই এমন সবজি খাচ্ছেন যেটাতে উল্টো আপনার ওজন বাড়ছে। আসলে ফল ও সবজি মানেই ওজন কমাতে সহায়ক নয়। কিছু ফল এবং সবজি আছে যা বরং ওজন বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে আলু, ভুট্টা এবং মটরশুঁটির মতো সবজি এবং পাকা আম, কলা ও পেঁপের মতো ফলগুলো।

সম্প্রতি হার্ভার্ডের এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ফল এবং স্টার্চবিহীন সবজি খেয়ে থাকেন, তাদের ওজন বাড়ার হার কমে যায়। কিন্তু স্টার্চযুক্ত সবজি যেমন আলু, ভুট্টা ও মটরশুটি বেশি খেলে ওজন বাড়ে। এসব খাবার হতে পারে ওবেসিটির কারণ, যা থেকে সূত্রপাত হতে পারে টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ এবং আরও কিছু জটিল রোগের।

আলু খেলে যে ওজন বাড়তে পারে এ ব্যাপারটা অবশ্য অনেকেই ধারণা করতেন আগে থেকেই। কারণ আলুতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে। এতে আরও থাকে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সি। তবে ওজন বাড়ানোর জন্য এর কার্বোহাইড্রেট অংশটিই দায়ী।

ওজন বাড়ানোর জন্য শুধু সবজি নয়, কিছু ফলও দায়ী। এগুলো হলো বেশ কিছু মিষ্টি ফল। যেমন পাকা আম, পেঁপে, আনারস এবং কলা। এগুলোতে থাকা প্রাকৃতিক চিনি ওজন বাড়াতে পারে। আর এগুলো যদি স্মুদি বা জুস করে পান করা হয় তবে আরও চিনি যোগ করা হয়ে থাকে, ফলে ওজন আরও বাড়ে।

যেসব সবজি খেলে ওজন কমে তার মাঝে রয়েছে ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লেটুস, ক্যাপসিকাম ইত্যাদি।

ঋতু/সিএনআই নিউজ/৩৭৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com