বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সার্জারির পর যা খেতে দেওয়া হচ্ছে ইমানকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:00 pm, রবিবার, ১২ মার্চ, ২০১৭

imageঅনলাইন ডেস্ক,সিএনআই নিউজ : ভারতের আসার আগে যখন ডায়েটে ছিলেন তখনও সকাল-বিকাল চিকেন স্যান্ডউইচটা অন্তত জুটত তাঁর। কিন্তু সার্জারির পর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তরল প্রোটিন খেয়েই দিন কাটছে ইমানের।

গত ৭ মার্চ মুম্বাইয়ের সইফি হাসপাতালে সার্জারি হয় ইমানের। মিশরের কায়রো থেকে মুম্বাইয়ে উড়িয়ে আনার পর গত তিন সপ্তাহে ১০৮ কিলোগ্রাম ওজন কমেছে তাঁর। আরও ২০০ কিলোগ্রাম ওজন কমানোর তোড়জোড় শুরু করেছেন চিকিৎসকেরা। তাই কড়া ডায়েটের মধ্যে ইমানকে রেখেছেন চিকিৎসকেরা। সারাদিনে ইমান কী কী খাচ্ছেন জানেন?

প্রতি ২ ঘণ্টা অন্তর কোনরকম ফ্লেভার ছাড়া সয়ামিল্ক খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ক্যালোরির চাহিদা মেটানোর জন্য এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ৪৫ মিলিলিটার মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড। দেওয়া হচ্ছে আরও বেশ কিছু তরল খাবারও। সব মিলিয়ে দৈনন্দিন ১৭৫০ কিলো ক্যালোরি ২০০ গ্রাম প্রোটিন খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ৬ থেকে ৮ মাস এই কঠিন ডায়েটের মধ্যে থাকলে ইমান আরও ২০০ কিলো ওজন কমাতে পারবে বলে চিকিৎসকেরা জানান। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

 

 

মামুন/সিএনআই নিউজ/২১৬৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com