বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

প্রসূতি সেবা বাণিজ্য বিষয়ে অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:19 pm, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

2017-03-02_7_980303সিএনআই নিউজ : স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রসূতি সেবা বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২০১১ থেকে ২০১৪ সালে মোট ৩ বছরে দেশে সিজারিয়ান অপারেশনের হার শতকরা ৮ ভাগ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে-২০১১ অনুসারে সিজারিয়ান অপারেশনের হার ছিল শতকরা ১৫ ভাগ। বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে-২০১৪ অনুসারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এখন সন্তান প্রসবের হার শতকরা ২৩ ভাগ হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে তুলনামূলক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি। সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে বেসরকারি হাসাপাতালে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হাসপাতালে প্রসবসেবা কার্যক্রম বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি প্রায় ৯ হাজার ৫৯৮ জন নার্স নিয়োগ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। এ সকল নার্স প্রসূতি মায়েদের প্রসবপূর্ব সেবা, স্বাভাবিক প্রসব সেবা ও প্রসব পরবর্তী সেবা প্রদানে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। এর ফলে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক প্রসবের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে ৫৯৭ জন মিডওয়াইফারী পদায়ন করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর প্রসূতি মায়েদের প্রসবপূর্ব সেবা স্বাভাবিক প্রসব সেবা ও প্রসব পরবর্তী সেবা প্রদানে গুরুত্বপুর্ণ অবদান রাখছে।
সকল প্রসূতি মায়ের প্রসবকালীন সময় মনিটরিং চার্ট পূরণ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যা সঠিকভাবে পূরণ ও অনুসরণ করলে কেবলমাত্র জটিল প্রসূতি মায়েদের সিজারিয়ান অপারেশন করা হয়ে থাকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালগুলোতে জটিল বা ঝুঁকিপুর্ণ গর্ভের অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব কারানোর জন্য দক্ষ চিকিৎসক পাদায়ন চলমান রয়েছে। এ সকল চিকিৎসক কেবলমাত্র যৌক্তিকতা বিবেচনা করে সিজারিয়ান অপারেশন করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com