বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ব্রেকফাস্ট’ না করলে হতে পারে শরীরের ৫ মারাত্মক ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:22 pm, রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

migraneসিএনআই নিউজ ডেস্ক : ওজন ঝরাতে, ফিট থাকতে ডায়েট করছেন। তবে সাবধান! এজন্য খাওয়ার তালিকা থেকে সকালের ব্রেকফাস্টকে ছেঁটে ফেলবেন না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতাতেই লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। ওজন ঝরা, ফিট থাকার বদলে ব্রেকফাস্ট বাদ দেওয়ায় আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন-

ডায়াবেটিস
আপনি যদি রোজ ব্রেকফাস্ট বাদ দিতে থাকেন, তাহলে আপনার টাইপ-টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হবে। পরীক্ষা দেখা গেছে, এর ফলে বহু মানুষ হাই ব্রাড সুগারে আক্রান্ত হয়েছেন।

ওজন বৃদ্ধি
ওজন কমার বদলে উল্টে ওজন বেড়ে যাবে। কারণ খিদের পেটে লাঞ্চে আপনি বেশি খাবার খেয়ে ফেলবেন। যা উল্টে আপনার ওজন বাড়িয়ে দেবে।

হৃদরোগ
হেলদি ব্রেকফাস্ট কমিয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। ব্রেকফাস্ট বাদ দিলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্রাড সুগার, হাই কোলেস্টেরলের প্রবণতা বাড়ে। যা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

মাইগ্রেন
ব্রেকফাস্ট বাদ দেওয়ার ফল হতে পারে মাইগ্রেন। সেই সঙ্গে আপনার শরীরে পানির ঘাটতি হতে পারে।

মুড সুইং
ব্রেকফাস্ট বাদ দেওয়ার নেগেটিভ প্রভাব পড়বে আপনার মুডে। আপনি খিটখিটে হয়ে উঠবেন। আপনার এনার্জিতে ঘাটতি হবে। অবসাদ ঘিরে ধরবে। কমে আসবে স্মৃতিশক্তি। সূত্র: জি নিউজ

মামুন/সিএনআই নিউজ/২০০৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com