বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ব্যথা প্রতিরোধ করুন খাবারেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:32 pm, মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

remove_pain_with_foodsসিএনআই নিউজ ডেস্ক : তীব্রতা কম আর বেশি হোক অধিকাংশ মানুষ সারা বছরই কোনো না কোনো ব্যথায় ভোগেন। কেউ চটজলদি ব্যথা কমানোর ওষুধ খেয়ে নেন, কেউ দাঁতে দাঁত চেপে নিজের সহ্যক্ষমতার পরীক্ষা নেন। তবে খাবারের মাধ্যমেই এসব ব্যথা রোধ করা সম্ভব। জেনে নিন, কোন ব্যথায় কী খাবেন। পায়ের পেশিতে টান পড়লে কিংবা যন্ত্রণা হলে টমেটোর রস খান। মুখে ঘা হয়ে ব্যথা হলে বা গলা ব্যথা হলে খেয়ে নিন মধু। কাটা, ছেঁড়া এবং ক্ষতের ব্যথা তাড়াতাড়ি কমিয়ে ক্ষতস্থান শুকোতে চাইলে বেশি করে পানি খান। পিঠ, কোমরের যন্ত্রণায় নিয়মিত ভুগতে থাকলে প্রতি দিন আঙুর রাখুন। পেশির যন্ত্রণায় গরম পানিতে ১০ ফোঁটা পেপারমিন্ট অয়েল দিয়ে গোসল করুন বা পুদিনা পাতা খান। হজমের সমস্যা দূর করতে আনারস খান। পায়ের পাতার যন্ত্রণা কমাতে প্রতি গ্লাস পানির সঙ্গে এক চামচ লবণ মিশিয়ে খান। পিরিয়ডের সময় ব্যথা কমাতে নিয়মিত ওটস খান। যে কোনও ক্রনিক ব্যথার সমস্যায় প্রতিদিন হলুদ খান। নিয়মিত দই খেলে মহিলাই মেনস্ট্রুরেশনের সমস্যা দূর করা যায়। পেট ব্যথা উপশমে খান মাছ। রোজ মাছ খেলে হজম ক্ষমতাও বাড়ে। মাথা যন্ত্রণা ও গাঁটের ব্যথায় চেরি খান। দিনে প্রতি বার খাবারের আগে আট আউন্স পানির সঙ্গে এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেলে বুকে ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। কানের ব্যথায় কষ্ট পেলে রসুন খান। দাঁতের যন্ত্রণা সামলাতে মুখে রাখুন লবঙ্গ। পেশির টান দূরে রাখতে প্রতি দিন খান কাঁচা আদা।

মামুন/সিএনআই নিউজ/১২৯৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com