বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

যে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি, জানিয়েছেন গবেষকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:56 pm, রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

canserসিএনআই নিউজ ডেস্ক : দিনে দিন বেড়ে চলেছে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি। সম্প্রতি এই রোগ নিয়ে চলছে একের পর এক গবেষণা, আর এতে মিলছে নানা তথ্য। নতুন এক গবেষণার মাধ্যমে জানা যায়, ফর্সা নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে স্তন ক্যানসারের ক্ষেত্রে নারীর জীবনযাপন, খাবারের অভ্যেস ও কতগুলি সন্তান আছে আর উপর নির্ভর করে। শ্যামবর্ণ নারীদের অন্যান্য নারীদের তুলনায় ১৫ শতাংশ কম স্তন ক্যানসারের ঝুঁকি কম থাকে। আবার যে সব নারীদের সন্তানের সংখ্যা বেশি এবং তারা দীর্ঘদিন ধরে তাদের স্তনপান করিয়েছেন তাদের ক্ষেত্রেও এই মারণ রোগের সম্ভাবনা অনেক কম। ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদল। ওবেসিটি, অতিরিক্ত অ্যালকোহল পান স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সকল নারীর জন্যই স্তনক্যানসারের রিস্ক ফ্যাক্টরগুলি জানা উচিত। নারীরা কিছু বিষয় নিয়ন্ত্রণ রাখলে স্তন ক্যানসারের হাত থেকে রেহাই পেতে পারেন বলে জানিয়েছেন প্রধান গবেষক তোরাল গাথানি। তবে স্তন ক্যানসারের ব্যাপারে স্তনের যে কোনো ধরনের পরিবর্তন বা ত্বকের পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মামুন/সিএনঅঅই নিউজ/৮৫০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com