শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মুসলমান ভারতে হিন্দু, এক নারীর বিরুদ্ধে অভিযোগ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যায় না : রিজভী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি কাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা  পাইকগাছায় আকষ্মিক বর্জপাতে কৃষকের মৃত্যু!  বগুড়ার শেরপুরে কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির দ্বায়িত্ব গ্রহণ ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ 

কোপা আমেরিকার আগেই আদালতে মেসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:58 pm, শনিবার, ২৮ মে, ২০১৬

কোপা আমেরিকার আগেই পিঠের ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু খুব শীগ্রই সুস্থ হয়ে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে কোপা আমেরিকার মাত্র চারদিন আগে মেসিকে আদালতে হাজিরা দিতে হবে।

1464289953_811387_1464290159_noticia_normalকর ফাঁকির মামলায় জড়ানো মেসিকে ০২ জুন আদালতে উপস্থিত হতে হবে, এমনটাই জানিয়েছে স্পেনের একটি সংবাদ সংস্থা ইএফই। ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে মেসি ও তার বাবা জর্জ মেসি ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে আদালত থেকে তাদের সময় বেধে দেওয়া হয় ৩১ মে থেকে ০৩ জুন পর্যন্ত। মেসি ও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করায় ০২ জুন আদালতে যাবেন বলে জানা যায়।

জুন মাসের ছয় তারিখ থেকে কোপা আমেরিকার এবারের আসর শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে মেসির দল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে।  কর ফাঁকির এই মামলায় ফেসে গেলে আর্জেন্টাইন দলপতির কোপার আসরে খেলা নিয়ে তৈরি হবে শঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com