বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

রোনালদোর চোট গুরুতর নয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:21 pm, বুধবার, ২৫ মে, ২০১৬

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সন্নিকটে। তার আগেই কিনা রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা ইনজুরিতে পড়লেন। রিয়ালের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অনুশীলনের সময় চোট পেয়েছেন। এ সংবাদ অবশ্যই রিয়াল শিবিরে দুঃসংবাদ হিসেবেই দেখা হবে।

Ronaldo-24updatenewsআগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের।

মঙ্গলবার অনুশীলনের একেবারে শেষ সময়ে গোলরক্ষক কিকো ক্যাসিয়ার সঙ্গে সংঘর্ষের পর বাঁ পায়ের পেশীতে চোট পান রোনালদো। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে দলের সতীর্থরা ছুটে আসেন। শেষ অব্দি টিম ম্যানেজম্যান্টের উদ্বেগ বাড়িয়েই মাঠ ছাড়েন এই তারকা।

এরপর থেকেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদোর থাকা না থাকা নিয়ে শুরু হয়ে যায় আশঙ্কা। ইনজুরি কাটিয়ে উঠতে না পারলে তো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে।

তবে স্বস্তির কথা হলো রোনালদোর চোট ততটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর এমনটাই জানিয়েছেন চিকিৎসক। আতঙ্কিত হবার কিছু নেই।

রিয়ালের কোচ জিনেদিন জিদানও বলেছেন, ‘আশা করছি পুরো ফিট হয়েই রোনালদো ফাইনালে খেলতে নামবে। মনে রাখতে হবে অ্যাতলেটিকো মাদ্রিদ খুব কঠিন একটি প্রতিপক্ষ। যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই সবাই মিলে নিজেদের উজাড় করে দিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com