চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সন্নিকটে। তার আগেই কিনা রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা ইনজুরিতে পড়লেন। রিয়ালের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অনুশীলনের সময় চোট পেয়েছেন। এ সংবাদ অবশ্যই রিয়াল শিবিরে দুঃসংবাদ হিসেবেই দেখা হবে।
আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের।
মঙ্গলবার অনুশীলনের একেবারে শেষ সময়ে গোলরক্ষক কিকো ক্যাসিয়ার সঙ্গে সংঘর্ষের পর বাঁ পায়ের পেশীতে চোট পান রোনালদো। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে দলের সতীর্থরা ছুটে আসেন। শেষ অব্দি টিম ম্যানেজম্যান্টের উদ্বেগ বাড়িয়েই মাঠ ছাড়েন এই তারকা।
এরপর থেকেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদোর থাকা না থাকা নিয়ে শুরু হয়ে যায় আশঙ্কা। ইনজুরি কাটিয়ে উঠতে না পারলে তো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে।
তবে স্বস্তির কথা হলো রোনালদোর চোট ততটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর এমনটাই জানিয়েছেন চিকিৎসক। আতঙ্কিত হবার কিছু নেই।
রিয়ালের কোচ জিনেদিন জিদানও বলেছেন, ‘আশা করছি পুরো ফিট হয়েই রোনালদো ফাইনালে খেলতে নামবে। মনে রাখতে হবে অ্যাতলেটিকো মাদ্রিদ খুব কঠিন একটি প্রতিপক্ষ। যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই সবাই মিলে নিজেদের উজাড় করে দিতে হবে।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com