বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

সুয়ারেজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বার্সেলোনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:39 am, রবিবার, ১৫ মে, ২০১৬

লা লিগার ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার গ্রানাডার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। এতে ৩-০ গোলে জিতেছে ক্লাবটি। ফলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল কোচ লুইস এনরিকের শিষ্যরা। লা লিগায় কাতালান ক্লাবটির এটি ২৪তম শিরোপা।

একই দিন দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-০ গোলে জিতেছে তারা। কিন্তু ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিরোপা জিতল বার্সা। অন্যদিকে সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে ফের রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো রোনালদোদের।

ফলে আরেকবার অপেক্ষার পালা দীর্ঘায়িত হলো রিয়াল মাদ্রিদের। সেই ২০১১-১২ মৌসুমে লা লিগা জিতেছিল ক্লাবটি। এরপর ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাবান এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের। গত মৌসুমেও মাত্র ২ পয়েন্ট ব্যবধানে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার ১ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করল তারা।

2016_05_14_22_27_10_aCLyRgzd2pNIEG6oNiWdvHDZDWcXLz_originalঅবশ্য লা লিগার ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্স-আপ হয়েছে ২৩ বার। বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পাওয়া বার্সেলোনা এ নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন ও ২৪ বার রানার্স হলো।

গত মৌসুমে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। কিন্তু এই মৌসুমে সেমিফাইনালের আগে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে। তবে লা লিগার শিরোপা ধরে রাখায় কষ্টটা কমেছে। আর আগামী ২২ মে কোপা ডেল রের ফাইনাল ম্যাচে তারা সেভিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচ জিততে পারলে ডাবল শিরোপা জেতা হবে মেসিদের।

শনিবার গ্রানাডার মাঠে সফরকারী হিসেবে লিগে মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নামেন মেসি-সুয়ারেজে-নেইমাররা। তিন তারকাকে আটকাতে অনেক ফন্দি করেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ২২ মিনিটে সুয়ারেজকে আটকে রাখতে পারলো না। জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দেন উরুগুয়ের তারকা।

বিরতির আগেই জোড়া গোল পূর্ণ করেন সাবেক লিভারপুলের স্ট্রাইকার। সেই সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি। খেলার ৩৮ মিনিটে মাঠের প্রায় বাইরে চলে যাওয়া একটি বল ক্রস করেন দানি আলভেস। গোলরক্ষককে ফাঁকি দিয়ে অবিশ্বাস্যভাবে সেই বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ।

অবশ্য বিরতির পর গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। কিন্তু মৌসুমের শেষ ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেই মাঠ ছাড়লেন সুয়ারেজ। খেলার ৮৬ মিনিটে নেইমারকে বল বাড়িয়ে দেন মেসি। সেটি তিনি ক্রস দেন সুয়ারেজকে। সেই বল জালে জড়াতে ভুল করেননি সাবেক লিভারপুলের তারকা। লা লিগায় এই মৌসুমে ৪০ গোল করলেন তিনি।

এদিকে দেপোর্তিভো লা করুনার মাঠে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার ৭ মিনিটেই গোলের সূচনা করেন তিনি। ২৫ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান এই তারকা। এটি লা লিগায় এবারের মৌসুমে তার ৩৫তম গোল।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com