বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নাফীসের সেঞ্চুরিতে ব্রাদার্সের সহজ জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:41 pm, শনিবার, ১৪ মে, ২০১৬

শাহরিয়ার নাফীসের সেঞ্চুরির ওপর ভর করে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। এদিন আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান করে ব্রাদার্স। জবাবে ৪৭.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ক্রিকেট কোচিং স্কুল।

2016_05_14_18_00_07_fNkaFLP5ZdHAD7vl7Wx45V3CxGF02J_originalউভয় দলের এদিন ছিলো লিগের ষষ্ঠ ম্যাচ। ছয় খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে সুপার লিগে খেলার আশাকে বাঁচিয়ে রাখলো তুষার ইমরানের ব্রাদার্স ইউনিয়ন। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে এখনো পয়েন্ট শূন্য অবস্থায় আছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। এরআগে শনিবার সকালে সিসিএসের অধিনায়ক রাজিন সালেহ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে  ইমরুল কায়েসের সঙ্গে ১০৮ রানের দারুণ এক জুটি গড়েন শাহরিয়ার নাফীস। তবে হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে শাওন গাজীর বলে আউট হন ইমরুল কায়েস। ব্রাদার্সের বাঁহাতি ওপেনার ফিরে গেলেও আরেক বাঁহাতি ওপেনার দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। ৪৮.৪ ওভারে নাসুম আহমেদের বলে আউট হবার আগে ১৩৪ রান করেন শাহরিয়ার নাফীস। এ রান করতে ১৪৭ বল মোকাবেলা করেন তিনি। ১৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তিনি তার এ ইনিংস সাজান।

তবে এ দুই ব্যাটসম্যানের বিদায়ের পর শেষ দিকে জাকির হাসান ৩০ বলে ২৯ রান করলে আড়াইশতর কোঠা পার করে ব্রাদার্স। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি। সিসিএসের সালেহ আহমেদ শাওন ৪৫ রান খরচায় ৪টি উইকেট পান। এছাড়া নাসুম আহমেদ ও মেহরাব হোসেন ১টি করে উইকেট তুলে নেন।

২৫৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সিসিএস শুরুতেই দুই ওপেনারকে হারায়। ২৫ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া সিসিএসের হাল ধরেন সাইফ হাসান ও সালমান হোসেন। তৃতীয় উইকেট জুটিতে এই দুইজন মিলে ১৩৯ রানের জুটি গড়েন। তারপরও এই জুটির রান যথেষ্ট ছিল না দলের জয়ের জন্য।

ব্যক্তিগত ৬৮ রানে সালমান আউট হলে আবারও ধস নামে সিসিএসের ব্যাটিং অর্ডারে। অধিনায়ক রাজিন সালেহ (২৬) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও দলের পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় সিসিএস। ব্রাদার্সের নাবিল সামাদ, আসিফ হাসান ও মিলিন্দ কুমার প্রত্যেকে ২টি করে উইকেট পান। অনবদ্য ১৩৪ রানের জন্য শেষ পর্যন্ত ম্যাচসেরা পুরস্কারটি ওঠে ব্রাদার্সের শাহারিয়ার নাফীসের হাতে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com