
পারলেন না সাইনা নেহাল। ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো ভারতীয় এই শাটলারকে। লি জারুইর বিপক্ষে ভারতীয় দ্বিতীয় বাছাই প্রথম গেমে হেরে যান ২০-২২ পয়েন্টে।
তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান সাইনা। জিতে যান ২১-১৭ পয়েন্টে। তবে শেষ ও তৃতীয় গেমে আবারও পরাজয় মেনে নেন তিনি। ১৯-২১ পয়েন্টে হেরে আসর থেকেই ছিটকে পড়েন সাইনা নেহাল।