সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

না.গঞ্জে ভাতিজার বটির কোপে চাচা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:53 pm, সোমবার, ৯ মে, ২০১৬

জেলার রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার বটির কোপে চাচা আকমল হোসেন (৩২) নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকমল হোসেন (৩২) ওই এলাকার বলাই গণির ছেলে।

কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাসলিম উদ্দিন জানান, নিজেদের বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে সাদেক হোসেন এবং তার ভাই আকমলের মধ্যে সোমবার সকালে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সাদেকের ছেলে সুমন উত্তেজিত হয়ে ঘরে থাকা বটি দিয়ে চাচা আকমলের গলায় কোপ দেয়। এ সময় বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com