
মেব্যাংক মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ গলফে শুরুটা একেবারে খারাপ হয়নি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনে ৩০ লাখ ডলারের টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৩১ নাম্বারে আছেন বাংলাদেশের গলফার।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে ৪টি বার্ডি ও ২টি বগি করেছেন সিদ্দিকুর।