বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘গুরু’কেই সাকিবের অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:15 pm, সোমবার, ৯ মে, ২০১৬

‘আর কিছু হোক না হোক, অন্তত আত্মবিশ্বাসটা নিয়ে যেতে পারছি’—ঢাকায় দুদিনের ঝটিকা সফর শেষে শনিবার কলকাতায় ফিরে যাওয়ার সময় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কথাটা বলে গিয়েছিলেন সাকিব আল হাসান।
c99a71832b3bf8abea44a6defc6a6310-Shakibকাল রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে সাকিবের সেই আত্মবিশ্বাসই যেন পারফরম্যান্সে অনূদিত! দল ম্যাচ জিততে না পারলেও মিরপুরের ইনডোরে ‘গুরু’ সালাউদ্দিনের সান্নিধ্যে দুদিন কাটিয়ে যাওয়া এই অলরাউন্ডার ফিরে পেলেন ব্যাটের ধার। চার ছক্কা আর চার বাউন্ডারিতে ৪৯ বলে অপরাজিত ৬৬। মাত্র ২৪ রানে ৪ উইকেট পড়ার পর সাকিব-ইউসুফ পাঠানের ১৩৪ রানের রেকর্ড জুটিতেই ১৫৮ রান করে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচটা কলকাতা জেতেনি। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কাল সাকিবের ব্যাটিং দেখে নিশ্চয়ই মুগ্ধ। অনেক দিন পর এমন প্রত্যয় নিয়ে ব্যাটিং করলেন সাকিব। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর ব্যাটে সেই ধারটা যেন দেখা যাচ্ছিল না। গত ১০ মাসে সব ধরনের ক্রিকেটে করেছেন মাত্র একটি ফিফটি। কাল অমন চাপের মুখে সাকিবের সেরাটাই যেন বের হয়ে এল।
কিন্তু সালাউদ্দিন কি এমন টোটকা শিখিয়ে দিলেন যে রাতারাতি বদলে গেল সাকিবের আইপিএলের পারফরম্যান্স? শুনুন সালাউদ্দিনের মুখ থেকেই, ‘ওকে বেসিক কিছু ড্রিল করিয়েছিলাম। সেগুলোই হয়তো শট খেলতে সাহায্য করেছে।’
বিকেএসপিতে নিজের বাসায় বসে কাল রাতে সাকিবের খেলা দেখেছেন সালাউদ্দিন। সাকিবের ব্যাটিংয়ে দেখতে পেয়েছেন কিছু পরিবর্তনও, ‘মাঝে কয়েকটা ম্যাচে খেয়াল করেছি ও কিছু শট খেলছিল না। কাল সেগুলো খেলেছে। পেস বোলিংয়ে ছক্কা মারল, তারপর কিছু কাট শট…। এমন নয় যে এখানে আমরা শট খেলা নিয়ে কাজ করেছি। তবে যে ড্রিলগুলো করিয়েছি সেগুলো ওকে শট খেলতে সাহায্য করেছে।’

ও রকম ব্যাটিংয়ের জন্য সাকিবকে কি অভিনন্দন জানিয়েছেন সালাউদ্দিন? পাওয়া গেল অন্য উত্তর, ‘সকালে সাকিবই আমাকে অভিনন্দন জানাল। আমি বললাম, আমাকে অভিনন্দন জানাচ্ছিস কেন! সে বলে, এখানে সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমি ভাবলাম, আমি আপনাকে জানাই…।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com