
রিও অলিম্পিক-২০১৬ এর আয়োজক ব্রাজিলের কাছে অলিম্পিক মশাল হস্তান্তর করা হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার প্রাচীন অলিম্পিয়ার টেম্পল অব হেরার সামনে অলিম্পিক মশাল প্রজ্বলন করা হয়। গ্রীসের বিভিন্ন শহরে ছয়দিন ভ্রমণের পর এখন অলিম্পিক মশাল ব্রাজিলে। ৩ মে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পৌঁছায় মশালটি।