মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

ধেয়ে আসছে ভয়াবহ দাবানল, শহর ছেড়ে পালাচ্ছে মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:20 pm, বুধবার, ৪ মে, ২০১৬

কানাডার আলবার্টা প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ফোর্ট ম্যাককারি শহরের ৬০ হাজার বাসিন্দা ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে দাবানলে এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার থেকেই বাসিন্দারা শহর ছাড়তে শুরু করেছেন।

তৈলাক্ত মাটির শহর হিসেবে পরিচিত ফোর্ট ম্যাককারি শহরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানালের ঘটনা। দাবানলে শহরের
1462337295

অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, জ্বলন্ত ছাই উড়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগের নির্দেশ দিয়েছে।

আলবার্টার জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা স্কট লং বলেছেন, ‘দাবানালের কারণে অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এর সঠিক সংখ্যা কতো তা জানা সম্ভব হয়নি।’

আলবার্টার প্রধানমন্ত্রী র‌্যাচেল নোটলি জানিয়েছেন, ‘প্রত্যেকের নিরাপত্তার জন্য কর্মকর্তারা যা যা প্রয়োজন করছেন। যেসব বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে আকাশপথে সরিয়ে নিয়ে আসার সম্ভাব্যতা তারা বিবেচনা করে দেখছেন।’

স্থানীয় বাসিন্দা মার্ক ডুরোচার বলেছেন, ‘আপনি যদি বাড়ির বাইরে হাটেন তাহলে অনুভব করবেন, আপনার ওপর ছাই পড়ছে। আপনি এগুলোকে বাতাসে ভাসতে দেখবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com