শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সম্মেলনে মুরগির মাংসের বিরিয়ানি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:18 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে মুরগির মাংসের বিরিয়ানি দিয়ে কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিদের আপ্যায়ণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপ-পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে খাদ্য উপ-পরিষদের সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ থেকে প্রায় ৩০ হাজার কাউন্সিলর, ডেলিগেট ও অতিথি আসবেন। তাদের দেখভাল করা এবং সর্বোপরি দুপুরে তাদের খাবার ব্যবস্থা একটা কঠিন দায়িত্ব। ”এবার হয়তো রাতের খাবারও ব্যবস্থা করতে হতে পারে। যেহেতু দুই দিনব্যাপী কাউন্সিল। এ কারণে পরের দিন দুপুরেও খাওয়ার ব্যবস্থা থাকবে। সেটা আমরা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করব।” মায়া বলেন, ‘আগত মেহমানদের খাওয়া-দাওয়ার ক্ষেত্রে যাতে কোনোরকম অভিযোগ শুনতে না হয় সেভাবেই দায়িত্ব পালন করছি। 1259কারণ এটা অত্যন্ত কঠিন কাজ। ভালো হলে খুবই ভালো, না হলে কিন্তু বদনামের শেষ থাকে না।’ পরিকল্পনার কিছু অংশ তুলে ধরে মায়া বলেন, কাউন্সিলে অন্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করে এবার গরুর মাংস বাদ দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানির প্যাকেট করা হবে। সঙ্গে সালাদসহ পানির বোতল এবং সফট ড্রিংকসের ব্যবস্থা থাকবে। কারণ গরুর মাংস দিয়ে বিরিয়ানির প্যাকেট হলে অনেক কথা ওঠে। এ ছাড়াও অনেকে অসুখ-বিসুখের কারণে গরুর মাংস খায় না। কাউন্সিলের দুই দিনেই এই একই মেন্যুতেই অতিথিদের আপ্যায়িত করা হবে। এটা আমাদের প্রাথমিক সিদ্ধান্ত।’ এ ছাড়া খাবার প্যাকেটটির কেমন সাইজ, কোন ধরনের হবে তা দলীয় সভানেত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ছাড়াও আবহাওয়া এবং পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে এবার চার স্থানে এই খাবার রান্না করা হবে কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সদস্য সচিব কামরুল ইসলাম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুছ ছাত্তার, হাবিবুর রহমান সিরাজ, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, এসএম কামাল হোসেন, নাঈমুর রহমান দুর্জয়, মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, সাদেক খান, ইঞ্জিনিয়ার সবুর, রবিউল আলম বুদু, আসলামুল হক আসলাম, কামাল আহমেদ মজুমদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com