মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গে কত আসনে জিতল বিজেপি? আঞ্চলিক ক্রিকেট সংস্থা ভেঙে দিল বিসিবি নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ভূমিধস পরাজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মমতা-অভিষেক বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়াঘাট শতকণ্ঠে গীতা পাঠে মুখরিত বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নজরুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতি: অস্তিত্বের সংকট নাকি নতুন উত্থানের হাতছানি?

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রতিনিধি
  • আপডেট সময় : 11:26 am, মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা গতকাল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলাম। আজ তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এর পর নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত ইসিকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে বৈধ ঘোষণা করে ইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com