শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ ‎আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল ও শিক্ষক আটক জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা সরকারের লক্ষ্য চাঁদপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন জার্মান তারকা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের কবিতা ও গান প্রেরণার উৎস ছিল : মির্জা ফখরুল যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ঢাবিতে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত খুলনায় ভিডিপি সদস্যদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের সমাপনী

মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের কবিতা ও গান প্রেরণার উৎস ছিল : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:14 pm, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস।’

বৃহস্পতিবার (৭ মে) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার অমলীন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদায় উন্নীত করতে তার অসামান্য অবদানের জন্য আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের প্রধান পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের যুগোত্তীর্ণ শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম। অমর সৃষ্টির দ্বারা তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার হিসেবে এক উচ্চমাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেন।
ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলা ভাষার অগ্রণী কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন সমাজ, রাজনীতি, দর্শন ও সামাজিক সম্প্রীতির এক অনবদ্য রূপকার। তার সাহিত্য কর্মে শান্তি, মানবতা, মহত্ত্ববোধ ও পরমতসহিষ্ণুতার বাণী যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে, তাই তার সৃষ্টিকর্ম জাতীয়তার গণ্ডি পেরিয়ে দেশ দেশান্তরে হয়ে উঠেছে কল্যাণের প্রেরণা।’

তিনি বলেন, ‘মানবপ্রেম, প্রকৃতিপ্রেম ও দেশপ্রেম তার লেখনীর প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।
আজও আমরা সবাই তার লেখনী দ্বারা উদ্বুদ্ধ। তার রচনায় একদিকে যেমন সমাজ চেতনা ও মানবপ্রেমের শাশ্বত বাণী বিধৃত হয়েছে আবার অন্যদিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস জুগিয়েছে।’

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার শান্তি কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com