শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে জাবিতে কর্মবিরতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:31 pm, সোমবার, ২ মে, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ঘাতকদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

সোমবার (২ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘আর কত এ ধরনের হত্যাকাণ্ড দেখলে বিচার হবে? আমরা এমন দাবিতে আর কর্মসূচি পালন করতে চাই না। সরকারের কাছে আমাদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে আর কেউ এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়।’

দর্শন বিভাগের অধ্যাপক ও সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে এত বড় বড় বুদ্ধিজীবী রয়েছে যারা দেশের মূলধারাকে পরিচালিত করছে। কিন্তু সেই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক ঘটে চললেও কেন তার বিচার হচ্ছে না? এ জন্য আমরা চিন্তিত। কখন জানি আমাদের উপরও হামলা করে বসে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক এ এস এম আবু দায়েন, সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com