রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ঘাতকদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
সোমবার (২ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘আর কত এ ধরনের হত্যাকাণ্ড দেখলে বিচার হবে? আমরা এমন দাবিতে আর কর্মসূচি পালন করতে চাই না। সরকারের কাছে আমাদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে আর কেউ এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়।’
দর্শন বিভাগের অধ্যাপক ও সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে এত বড় বড় বুদ্ধিজীবী রয়েছে যারা দেশের মূলধারাকে পরিচালিত করছে। কিন্তু সেই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক ঘটে চললেও কেন তার বিচার হচ্ছে না? এ জন্য আমরা চিন্তিত। কখন জানি আমাদের উপরও হামলা করে বসে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক এ এস এম আবু দায়েন, সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com