শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :

ঘোড়াঘাটে ৮০ বছর বয়সী মকবুলের দড়ির খাট বিক্রি করে চলে সংসার

ঘোড়াঘাট, প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:45 pm, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ভোরের আলো ফুটতেই বাঁশ, হাতুরি, বাটাল ও দড়ি নিয়ে কাজের জন্য বসে পড়েন ৮০ বছর বয়সী মকবুল হোসেন। প্রতিনিহত এই দরির খাট উজেলার বিভিন্ন হাটে ঘুরে বিক্রি করেন তিনি। খনো বিক্রি ভালো হয়, আবার অখনো আশানুরূপ ক্রেতা মেলে না। তবু থেমে থাকার সুযোগ নেই। এই দরির খাট বিক্রির আয়েই চলে তার সংসারের খরচ।

ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন। প্রায় ১০ বছর ধরে দড়ির খাট তৈরী করে বিভিন্ন হাটবাজারের ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করছেন তিনি। আর বাঁশ, হাতুরি, বাটাল ও দড়ি তাঁর বেঁচে থাকার প্রধান অবলম্বন।

গ্রামের মেঠোপথ কাঁচা পাকা রাস্তা পেরিয়ে পৌঁছে যান বিভিন্ন হাটে। রাস্তার পাশে বসে এ খাট বিক্রি করে থাকেন তিনি। ছোট বড় সবার প্রয়োজন অনুযায়ী খাট বিক্রির চেষ্টা করেন তিনি। এভাবেই দীর্ঘ ১যুগ গ্রাম্য মানুষের সঙ্গে গড়ে উঠেছে তাঁর পরিচিতি।

মকবুল হোসেন সাথে একান্ত ভাবে কথা হলে তিনি বলেন, প্রতি হাটে ১টি দরির খাট বিক্রি হয় প্রায় ১২০০ থেকে ১৫০০ শত টাকা। তবে বিক্রির পরিমাণ সব দিন সমান থাকে না। ১টি দড়ির খাট তৈরী করতে সময় লাগে তিন থেকে চার দিন। খরচ পরে ৮শত থেকে ১ হাজার টাকা।

মকবুল হোসেন দুই ছেলে এক মেয়ে। বাড়িতে কিছু জমি জমা চাষ করে সেই উপার্জিত অর্থ দিয়ে দুই ছেলে এক মেয়ে বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে তার স্ত্রী নিয়ে তাঁর সংসার। সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ৮০ বছর বয়সেও প্রতিদিন সংসারের খরচ যোগাতে বিভিন্ন হাটে এ খাট বিক্রি করে থাকেন। রোদ বৃষ্টি কিংবা শারীরিক ক্লান্তি সবকিছুর সঙ্গে লড়াই করেই তাঁকে পথে নামতে হয় সংসারের খরচ যোগোতে। কোনো দিন বিক্রি ভালো হলে মনে কিছুটা স্বস্তি আসে, আবার কোনো দিন কম লাভ নিয়ে ফিরতে হয় বাড়িতে। তারপরও পরের দিনের জন্য নতুন করে প্রস্তুতি নেন তিনি।

গ্রামবাংলার অর্থনীতিতে মকবুল হোসেন মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান নীরব হলেও গুরুত্বপূর্ণ। মানুষের প্রয়োজনীয় পণ্যটি তৈয়রী করেন। অন্যদিকে নিজেদের শ্রম ও পরিশ্রমের বিনিময়ে চালিয়ে নেন সংসার। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলেন তিনি।

মকবুল হোসেন জীবন যেন গ্রামবাংলার হাজারো পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি। হাট বাজার নিয়ে প্রতিদিনের দীর্ঘ পথচলা এই নিয়েই ‘তীর জীবন। স্বপ্ন বড় কিছু নয় পরিশ্রম করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো আর সম্মানের সঙ্গে বেঁচে থাকা। এই পথচলা শুধু জীবিকার গল্প নয় এটি দায়িত্ব। পরিশ্রম আর টিকে থাকার এক নিরন্তর সংগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com