শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

এইচএসসির ফল বিপর্যয়, পাস করেনি কেউ! কপিলমুনি সহচরীর বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 7:46 pm, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
খুলনার পাইকগাছায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অত্র প্রতিষ্ঠান থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪ জন শিক্ষার্থী। পাশের হার ৫৭.৩৬। এ প্লাস পেয়েছে ৬জন এবং অকৃতকার্য শিক্ষার্থী ৫৫ জন। অন্যদিকে ফলাফল চরম বিপর্যয় হয়েছে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানের ৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি বলে জানা গেছে। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা সরকারি কলেজের ৩০৯ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮৯, পাশের হার ২৮.৮০, এপ্লাস ২ এবং অকৃতকার্য ২২০। কপিলমুনি কলেজের ৩৪৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪২, পাশের হার ৪১.২৮, এপ্লাস ৬ এবং অকৃতকার্য ২০২। হরিঢালী কপিলমুনি মহিলা কলেজের ৬৭ জনের মধ্যে উত্তীর্ণ ২৪, পাশের হার ৩৫.৮২, এ প্লাস ২ এবং অকৃতকার্য ৪৩। রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের ৪৩৫ জনের মধ্যে উত্তীর্ণ ১২৮, পাশের হার ২৯.৪৩, এ প্লাস ৩ এবং অকৃতকার্য ৩০৭। লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ১৪৭ জনের মধ্যে উত্তীর্ণ ৭৯, পাশের হার ৫৩.৭৪, এ প্লাস ৮ এবং অকৃতকার্য ৬৮, গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা ডিগ্রি কলেজের ২৬৬ জনের মধ্যে উত্তীর্ণ ৩৪, পাসের হার ১২.৭৮ এবং অকৃতকার্য ২৩২। দেলুটির কালিনগর কলেজের ৭৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪, পাসের হার ১৮.৯২ এবং অকৃতকার্য ৬০। চাঁদখালী কলেজের ৫৯ জনের মধ্যে উত্তীর্ণ ৮, পাসের হার ১৩.৫৬ এবং অকৃতকার্য ৫১। সোলাদানার সরদার আবু হোসেন কলেজের ৩০ জনের মধ্যে উত্তীর্ণ ১, পাসের হার ৩.৩৩ এবং অকৃতকার্য ২৯। দরগাহপুর এসকেআরএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬৩ জনের মধ্যে উত্তীর্ণ ১১৭, পাসের হার ২০.৭৮, এ প্লাস ১ এবং অকৃতকার্য ৪৪৬ শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com