রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে স্কেলে বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভাংচুর পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এআই চ্যাটবটের ভুল তথ্যে উদ্বেগ, বাড়ছে অপপ্রচারের ঝুঁকি হার্মারের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী কাজীপুরে গ্ৰাম্যসালিস বৈঠকে ২০ লাখ টাকা অর্থদণ্ড 

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 1:40 pm, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এইচএসসির ফলে দেশের ২৯৩টি শূন্য পাস প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে সরকার।
তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না।
তবে সেগুলোকে সীমিত পরিসরে কিভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কিভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com