বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

সিএসও নেটওয়ার্ক এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

মহানন্দ অধিকারী মিন্টু,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : 4:12 pm, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সিএসও নেটওয়ার্ক পাইকগাছা এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে খুলনার পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রতিভা সরকার বিকাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের এনাবল প্রকল্পের কর্মকর্তা শাহরিয়ার মান্নান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ খোরশেদুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম ও ক্যাশিয়ার মহানন্দ অধিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, মুক্তা বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com