শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড কাজীপুরে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তি আটক ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা কাজীপুর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার ‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’ এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

হাকিমপুর হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীপাড়ায় কারাম উৎসবে মতবিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 11:41 am, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ১০টি আদিবাসী পল্লিতে কারাম উৎসব উপলক্ষে সরকারি অনুদান দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সরকারি সহায়তা পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর পৌরসভার গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়াসহ উপজেলার বিভিন্ন আদিবাসী পল্লিতে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা, প্রার্থনা, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বপুরুষের সময় থেকে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে কারাম উৎসব পালন করে আসছেন তারা। উৎসব উপলক্ষে আদিবাসী তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী মানুষ দিনভর উপবাস থাকেন। সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে অন্ন গ্রহণের পর শুরু হয় মূল উৎসব।

কারাম উৎসবে তেল কারাম গাছের তিনটি ডাল একত্রিত করে পূজা করা হয়। নাচ-গান ও প্রার্থনার মধ্য দিয়ে বিপদ থেকে মুক্তি, অনাবৃষ্টি, অতিবন্যা ও খরা থেকে রক্ষা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন উৎসবে অংশ নেওয়া মানুষজন। উৎসব দেখতে আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পল্লিগুলোতে জড়ো হন।

গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়ায় কারাম উৎসব পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে তার পক্ষ থেকে উপজেলার ১০টি আদিবাসী পল্লিতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, উপজেলা আদিবাসী সংগঠনের সাবেক চেয়ারম্যান বাদল টপ্প, আহ্বায়ক জুয়েল টপ্পো, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা সেলিম, শ্রমিক নেতা আজিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর লিটন মিয়াসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুদান পাওয়ার বিষয়ে এক আদিবাসী নেতা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই প্রথম কারাম উৎসব উপলক্ষে সরকারি অনুদান পাওয়া গেল। এর আগে বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করলেও সরকারি অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। অনুদানের পরিমাণ কম হলেও সরকারি সহায়তার এই উদ্যোগে তারা আনন্দিত। ভবিষ্যতে আরও সহযোগিতা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের শুভেচ্ছা ও অনুদান তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাইকে মিলেমিশে উৎসব পালনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com