বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ আশুলিয়ায় শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:58 am, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com