বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দোসর তারকাদের বর্তমান অবস্থা: কে জেলে, কে পলাতক? রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত আরও কয়েক ডজন লাল টেলিফোনে শেখ হাসিনার গোপন সংলাপ শুনলেন প্রধানমন্ত্রী “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ব্যর্থ”: জামায়াত আমীর সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আল ফায়েদের নির্যাতনের শিকার পাঁচ নারী ‘আধুনিক দাসত্বের’ ভুক্তভোগী হিসেবে স্বীকৃত প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:52 pm, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কালকে করবে, এইটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব।

তিনি বলেন, ‘আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে, এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন। কারণ এটা আদালতের নির্দেশ আছে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার নিজে আদালত নয়; বরং আদালতের দেওয়া আদেশ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কেউ যদি মনে করেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয়, তাহলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন এবং আদালতের আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারেন।

তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আবারও সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে আদালতের আদেশ লঙ্ঘনের কোনো ঘটনা না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com