বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাইকে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এসব আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।